০১ এপ্রিল, ২০২৩ ০৮:৫০ পিএম

চট্টগ্রামে ভুয়া চিকিৎসক আটক, জেল-জরিমানা

চট্টগ্রামে ভুয়া চিকিৎসক আটক, জেল-জরিমানা
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকায় মো. মনিরুল ইসলাম নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ শনিবার (১ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন জানায়, কারাদণ্ডপ্রাপ্ত মনিরুল নিজেকে একজন দাঁতের চিকিৎসক বলে পরিচয় দেন। প্রেসক্রিপশন প্যাডে তাঁর পরিচয় ডেন্টাল সার্জন বলে উল্লেখ করা হয়। কিন্তু তিনি বিএমডিসির কোনো রেজিস্ট্রেশন দেখাতে পারেননি। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, অভিযানে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. মো. নুরুল হায়দার মনিরুলকে ভুয়া চিকিৎসক হিসেবে শনাক্ত করেন। পরে তাকে কারাদণ্ডের পাশাপাশি জরিমানা করা হয়। সাজা পরোয়ানামূলে মনিরুলকে কারাগারে পাঠানো হয়েছে।ৃ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক